April 2, 2009

dsc05803


উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাটে আ. লীগ নেতাদের জয়জয়কার

January 25, 2009

লালমনিরহাটের পাঁচটি উপজেলার সবকটিতেই বেসরকারীভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নেতারা। লালমনিরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. নজরুল হক পাটোয়ারী ভোলা। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৬২ হাজার ৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মতিয়ার রহমান ছাতা প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৬৭০ ভোট।

আদিতমারী উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মো. সিরাজুল হক। রিক্সা প্রতীকে তিনি পেয়েছেন ৪০ হাজার ৮৬৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আইউব আলী আনারস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৭৭০ ভোট।

কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন নুরুজ্জামান আহম্মেদ। ছাতা প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ১৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রোকানউদ্দিন আহম্মেদ বাবুল চেয়ার প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৭৩৫ ভোট।

হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. বদিউজ্জামান ভেলু। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২২ হাজার ১০৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের লিয়াকত হোসেন বাচ্চু চেয়ার প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৩৪ ভোট।

পাটগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মো. রুহুল আমীন বাবুল। ছাতা প্রতীকে তিনি পেয়েছেন ৬৪ হাজার ১০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. রফিকুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৪ ভোট।